নেশা যখন চটি গল্প পড়া
ভার্সিটিতে ফাস্ট ইয়ারে পড়তাম তখন । ছুটিতে বাসায় গিয়েছিলাম । রাতের ট্রেনে বাসা থেকে হলে ফিরছি ।একা একা নাইট জার্নি করে যাচ্ছি তাই আব্বু , আপু আর আম্মু বেশ টেনশান করছিল । ফোন দিয়ে আমাকে অস্থির করে তুলছিল । ঘুমাতে পারছিলনা । ট্রেন ছাড়ল রাত ১১ টার অনেক পরে ।আম্মু ১১টার অনেক আগেই ঘুমিয়ে যায় কিন্তু সেদিন জেগে ছিল ,আম্মুকে ফোন করলাম । আম্মু ঘুমালো । “ভাই, আপনার ফোন থেকে একটা কল করা যাবে”? ঘুরে তাকালাম আমার পাশের সিটে বসা প্রশ্নকারীর দিকে । ২৪/২৫ বছরের মতো বয়স। নিম্নবিত্ত কিছুটা অবাক হয়ে বিরক্তি মাখা সুরেই বললাম, “হ্যাঁ করেন” । আমার বিরক্তিটা সহজেই টের পেয়ে গেল সে । কৈফিয়ত দেবার মতো করে বলল , “ভাই আমার ফোন টা হারায়ে গেসে গতকাল ।বুড়া মা বাসায় চিন্তা করছে । ফোন না করলে আমার মা টা ঘুমাতে পারবেনা”। সে আমার ফোন থেকে তার পাশের বাসায় ফোন করল ( তার মায়েরও ফোন নেই)। তার মাকে জানাতে বললো সে ভালোমতো ট্রেনে উঠেছে । এসি রুমে আরামদায়ক বিছানায় শোয়া মা সন্তানের জন্য যেরকম দুশ্চিন্তায় করে,ফুটপাতে শোয়া মা তার সন্তানের জন্য সেইরকম দুশ্চিন্তাই করে ।মা দের সন্তানের প্রতি ভালোবাসাই আর কোন ব্যাপার নেই, কোন ফরমানলিন ...

Comments
Post a Comment